• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান 

     swadhinshomoy 
    11th Mar 2026 1:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আব্দুল কাদের
    স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

    ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং গলায় ঝোলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল “ক্রাইম রিপোর্ট”–এর সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান গত ৯ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস কারখানায় যান। সেখানে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন। এ সময় তিনি আন্দোলনের সংবাদ সংগ্রহ ও ছবি ধারণ করছিলেন।
    অভিযোগে বলা হয়, এ সময় গার্মেন্টসের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে নির্যাতন চালায়। তারা সাংবাদিক বাদশাহ দেওয়ানকে মারধর করে আহত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। পাশাপাশি মোবাইলের মেমোরি কার্ড নিয়ে নেওয়া হয় এবং গলায় ঝুলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
    এ ঘটনায় সাংবাদিক বাদশাহ দেওয়ান শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    এদিকে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনাকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031