সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
উত্তরা থেকে
দৈনিক স্বাধীন সময়
মানুষ মানুষের জন্য। অসহায় বঞ্চিতদের পাশে তেমনি দাঁড়িয়েছেন ঢাকা ১৮ আসনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান । রমজানের তাৎপর্য কে ঘিরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধা বঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর প্রার্থী জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান। প্রায় শখানেক প্যাকেজ খাদ্য বিতরণ করেন। লাগামহীন খাদ্য মূল্যের বাজারে এরকম বস্তা বন্দি খাদ্য দ্রব্য পেয়ে মানুষ আবেগ আপ্লুত। প্রত্যেক সেক্টরে ওয়ার্ড পাড়া মহল্লায় যাদের দান করার সামর্থ্য রয়েছে সবাই এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ আশরাফুল হক , উত্তরা মডেল থানার সম্মানিত সেক্রেটারী জেনারেল জনাব মোঃ বদিউজ্জামান বকুল ,যুব বিভাগের সেক্রেটারি জেনারেল ডঃ তৈয়বুর রহমান , ১ নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস হোসেন ১০ দক্ষিণ সভাপতি মোঃ আবু জাফর, দৈনিক স্বাধীন সময় পত্রিকার সাংবাদিক মোঃ জাহিদ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

