মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে অবৈধ তেলের গোডাউনে র্যাবের ও প্রসাশনের অভিযানে জ্বালানী ও ভোজ্য তেল মজুদের দায়ে মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ অভিযান পরিচালনা করেন সাথে ছিল RAB6 এর সদস্য পুলিশ অবৈধভাবে জ্বালানী তেল (পেট্রোল, অকটেন) মজুদ করায় ‘সি লিংক ইন্টারনাল’র মালিক জাহাজ ব্যবসায়ী মোঃ ইউসুফ আলীকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোজ্য তেল (সয়াবিন, পাম অয়েল) মজুদের দায়ে মেসার্স জালাল স্টোর’র মালিক মোঃ মনিরুজ্জামানকে ৫০ হাজার আর মেসার্স শোভা স্টোর’র মালিক সবুর তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথমদিনে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। যাতে কেউ আর অবৈধ মজুদ না করে। অবৈধ মজুদ রোধে এক সপ্তাহ পর পর অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-০৬ খুলনার অপারেশনঅফিসার সৈয়দ ফজলুর রহমান ও বাগেরহাট ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা

