• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় মোটরসাইকেল চুরির অভিযোগে যুবকে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য 

     swadhinshomoy 
    09th Apr 2026 4:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ইউপি সদস্য। এ ঘটনায় আহত যুবককে উপজেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের নৈখট্টি গ্রামে। জানা গেছে, ওই এলাকার বাবু হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অভিযোগে নৈখট্টি গ্রামের আব্দুল হামিদের ছেলে রেদওয়ান হোসেনকে (৩৮) স্থানীয় কতিপয় যুবক আটক করে, স্থানীয় ইউপি সদস্য হারুনুকে খবর দেয়। খবর পেয়ে ইউপি সদস্য হারুন ঘটনাস্থলে এসে রেদওয়ানকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় রেদওয়ানের বাবা মারপিটের প্রতিবাদ করলে তাকেও ওই ইউপি সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করে। তবে মারপিটের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে ইউপি সদস্য হারুন বলেন,তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে ভয় দেখানো হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, মারপিট করার ঘটনাটি তিনি সুনেছন এবং  গুরুতর আহত রেদওয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। ওই যুবককে গাছে বেঁধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930