• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকার আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

     swadhinshomoy 
    09th Apr 2026 5:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

    এর আগে বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার চারাবাগ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৮) ও একই এলাকার মৃত রহিম সর্দারের ছেলে সুজন সর্দার (২৪)।

    ডিবি পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার চারাবাগ এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী সোহাগ ও সুজন সর্দারকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930