• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঈদুল আজহা সামনে রেখে শুরু হলো বিশেষ পশুবাহী ট্রেন চলাচল 

     swadhinshomoy 
    24th May 2026 2:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর জেলা প্রতিনিধি: নাজমুল হাসান

    আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুর থেকে প্রায় ৪০০ কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়েছে প্রথম ক্যাটল ট্রেন। শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৪২ মিনিটে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি আজ রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।২৫টি ওয়াগনবিশিষ্ট এই ট্রেনের প্রতিটি ওয়াগনে প্রায় ১৬টি করে পশু পরিবহন করা হচ্ছে।সব মিলিয়ে প্রায় ৪০০টি ছোট-বড় কোরবানির পশু ঢাকায় নেওয়া হচ্ছে।

    এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রা শুরু করে ইসলামপুর বাজার স্টেশনে পৌঁছায়। পরে দুপুর ১টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারি ও পাইকাররা তাদের বুকিংকৃত ওয়াগনে পশু তুলতে শুরু করেন। বিকেল ৪টার মধ্যে প্রায় সব পশু লোডিং শেষ হয়।পশুগুলো ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর এলাকায় নামানো হবে এবং সেখান থেকে বিভিন্ন হাটে নেওয়া হবে বলে জানা গেছে।ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত ২১ এপ্রিল থেকে ক্যাটল ট্রেনের বুকিং শুরু হওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই সব ওয়াগন বুকিং হয়ে যায়। প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই পশুগুলো ট্রেনে তোলা হয়েছে। আশা করছি, নিরাপদে গন্তব্যে পৌঁছাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31