সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
উত্তরা পাঁচ নং সেক্টর আইইএস স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ঢাকা নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দীনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসব চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মেডিসিন, গাইনী, চক্ষু , শিশু, ডায়াবেটিস, কার্ডিওলজি, বক্ষব্যাধি, চর্ম ও যৌন, এলার্জি এবং ফ্রি ঔষধ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন আমরা সরকারি দলের কেউ না। আমরা দেশের জন্য মানুষের জন্য সেবা প্রদান করে যাব। সরকার দেশের জন্য কি করতে চান বুঝতে পারছি না। তবে আমরা আমাদের জায়গা থেকে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা করে যাব। প্রত্যেক টি নাগরিকের মৌলিক অধিকার পূরন করতে আমার অঙ্গিকার বদ্ধ। দেশ আজ ঋণে জর্জরিত। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাইরে। সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে না। মানুষ অসহায়। সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজির কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে। হত্যা ধ*র্ষণ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন আমরা জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত তারা নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দীনের ভূয়োসি প্রশংসা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের এমপি প্রার্থী এবং হলি চাইল্ড প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা মহানগর উত্তরের ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান, ,৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ শফিকুল ইসলাম এবং দৈনিক স্বাধীন সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদ হোসেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই আয়োজন যেনো অব্যাহত থাকে তার যোর দাবি জানান।

