• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রূপগঞ্জে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার 

     Md Mokter Hossain 
    05th Sep 2026 1:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাকিব হাসান সাগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি।

    ​নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ মো. ইমন খলিফা (২৬) নামে এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
    ​পুলিশ ও র‍্যাব জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন খবরের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম সেখানে বিশেষ অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন খলিফাকে গ্রেপ্তার করা হয়। তবে তার সাথে থাকা অন্য এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
    ​পরে গ্রেপ্তারকৃত ইমনের দেয়া তথ্যের ভিত্তিতে ৭ নম্বর ব্লকের একটি ভবনের ভেতরের সিলিং থেকে ১টি দেশীয় পাইপ গান উদ্ধার করে আভিযানিক দল।
    ​গ্রেপ্তারকৃত ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া গ্রামের মো. মধু খলিফার ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করে আসছিল।
    ​এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930