• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় স্বর্নকারকে হত্যা ৬ ভরী – স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুট  

     Md Mokter Hossain 
    08th Sep 2026 5:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫২) নামে এক স্বর্ণকার নিহত হয়েছে।

    এসময় তার কাছে থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগত ৭ লক্ষ টাকা লুটকরে করে নিয়ে যায় তারা।

    ৭ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দুলালপাড়া তার নিজ বাড়ির অদুরে গলির মধ্যে এ ঘটনা ঘটেছে।

    নিহত অলিফ চন্দ্র দত্ত উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা মৃত সুনীল চন্দ্র দত্তের ছেলে।নিহত অলিফ শহরের মধ্য বাজার এলাকার দত্ত জুয়েলার্সের মালিক। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো ওইদিন তার স্বর্ণকারের দোকান বন্ধ করে নিজ বাড়ি ফিরছিলেন অলিফ।রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির অদুরে একটি গলি রাস্তার মধ্যে পৌঁছলে দুষ্কৃতকারীরা তার মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।এসময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে  স্থানীয়রা জানান।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অলিফকে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হলে রাত ১১ টার দিকে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্তের মাধ্যমে তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এটি কেবলই ছিনতাই নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930