• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জের বানিয়াচং জলজ পরিবেশ রক্ষা ও মৎস আহরনে ভিডিপির উদ্যোগে গড়ের খাল পরিষ্কার 

     Md Mokter Hossain 
    08th Sep 2026 5:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ।

    পরিবেশে ও ভারসাম্য রক্ষায়, জলজ পরিবেশের উন্নয়ন এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে গড়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানিয়াচং উপজেলার আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটি-এর নেতৃত্বে বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী মোছাঃ রুহেনা চৌধুরীসহ ১৫ জন ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘদিনের ময়লা আবর্জনায় পরিত্যাক্ত গড়ের খাল পরিষ্কার করেন।

    এ সময় খাল থেকে বিভিন্ন ধরনের ময়লা-বর্জ্য ও জলজ প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। খাল পরিষ্কারের ফলে ঐ এলাকার পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নতি এবং মাছের প্রজনন ও উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন এলার সচেতন মহল, সেই সাথে ভিডিপি সদস্য সদস্যাদেরকে স্বেচ্ছা শ্রমে এরুপ সামাজিক কাজ করার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।

    পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে ভিডিপি সদস্যদের অংশগ্রহণ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটি জানান দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে আনসার ভিডিপির সামর্থ অনুযায়ী এরুপ সামাজিক উন্নয়ন মুলক কাজ চলমান থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930