swadhinshomoy
20th Oct 2025 4:36 pm | অনলাইন সংস্করণ Print
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় রবিন ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হাটিকুমরুল-রংপুর মহাসড়কে সুলতানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন ইসলাম (৩০) সুলতানগঞ্জ দত্তকুশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, রবিন ইসলাম বগুড়ার শাহজানপুরে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনই বাড়ি থেকে অফিসে যাতায়াত করতেন। আজ অফিস থেকে ফিরে সুলতানগঞ্জ এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

