• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিএসসি সচিবকে নিজ এলাকায় সংবর্ধনা 

     swadhinshomoy 
    20th Oct 2025 4:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

    হবিগঞ্জ জেলার চুনারুঘাটের কৃতি সন্তান পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সচিব মোঃ আব্দুর রহমান তরফদার নিজ এলাকায় সংবর্ধনা।
    সংবর্ধনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয় এবং চাকুৃরি ক্ষেত্রেও এখন কর্মমূখী শিক্ষার বিকল্প নেই। তাই আমাদের কম্পিউটারসহ বিভিন্ন টেকনিক্যাল শিক্ষার দিকে ধাবিত হতে হবে। তিনি বলেন, মেধাবি জাতি না হলে আমাদের পিছিয়ে পড়তে হবে। মোবাইলে আসক্ত না হয়ে লেখাপড়ার দিকে নজর দিতে হবে।
    তিনি রবিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিজ এলাকার চাটপাড়া আইডিয়েল একাডেমী কর্তৃক তাকে দেওয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি দিপক দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার মোঃ তৌফিক আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত জালাল, হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শওকত হোসেন রিপন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম, এডভোকেট আব্দুস সবুর তরফদার, প্রধান শিক্ষক কাজী আবু সাইদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রভাষক আব্দুল করিম ও কাজী হারুনুর রশিদ। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং এলাকার দাবি দাওয়া তুলে ধরেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031