সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় হবিগঞ্জ ৪চুনারুঘাট -মাধবপুর নির্বাচনী এলাকার বি এন পি মনোনীত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন আমার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে অবহেলিত মানুষের সেবা করা। আমাকে দলীয় হাই কমান্ড এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান মনোয়ন দিয়েছেন, আসুন আমরা কাদে কাধ মিলিয়ে এক হয়ে সকল মিলেমিশে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটি আমরা উপহার দেই।আমি কথা দিলাম সব সময় আপনাদের পাশে থাকব।আমার এলাকায় কোন দূর্নিনীতি, চাদাবাজি,অবৈধ কোনকিছু হতে পারবে না।বৈষম্য দূর হবে সবাই সমান অধিকার পাবে।
সভায় বক্তব্য রাখেন রাখেন মাধপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হবিগঞ্জ বি এন পি,র সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহজান,চুনারুঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন সামসু। সাবেক উপজেলা বি এন পি,র আহবায়ক আবু সালেহ মোঃশফিকুর রহমান,সাবেক সাধারন সম্পাদক উপাধক্ষ্য মোঃমোজাম্মেল হক তালুকদার,মোঃখায়রুল আলম বি এন পি নেতা,মোঃ দিদার আলী সাধারন সম্পাদক পৌর বি এন পি,এডঃ মোজাম্মেল হক চৌঃ ফয়সল সভাপতি যুবদল,সফিক মিয়া মহালদার সিনিঃ সহ সভাপতি,আব্দুল মান্নান রুমন সদস্য সচিব সেচ্চাসেবক দল,আরিফুর রহমান আহবায়ক ছাত্রদল।
বক্তাগণ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সরকার মোঃ শহিদ চেয়ারম্যান সভাপতি, ইউনিয়ন বি এন পি।সভা
পরিচালনায় ছিলেন। সরকার মোঃ ফারহান আহমেদ।

