রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ১৪তম কাউন্সিলে নির্বাচিত সভাপতি হলেন শাইখ অধ্যক্ষ সাইফুদ্দিন ইয়াহিয়া এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন শাইখ মাওলানা আব্দুল খাবির মাদানী।
২১ নভেম্বর শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ ফাজিল মাদ্রাসার তৃতীয় তলায় আলহাজ্ব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে ও সারোয়ার জাহান সাইফুল্লাহর সঞ্চালনায় ১৪তম কাউন্সিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটাভুটিতে তারা নির্বাচিত হন। উল্লেখ্য, সভাপতি শাইখ অধ্যক্ষ সাইফুদ্দিন ইয়াহিয়া গত মেয়াদে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং শাইখ মাওলানা আব্দুল খাবির মাদানী গত মেয়াদেও সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।
উক্ত কাউন্সিল অধিবেশনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জমঈয়তের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি প্রফেসর ড. ওসমান গনি, শাইখ আবু আদেল মুহাম্মদ হারুন হুসাইন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ মুহাম্মদ আব্দুল মাতিন, সাংগঠনিক সেক্রেটারি শাইখ রেজাউল ইসলাম, ফতোয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি শায়খ ড. ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, এতিম ও দুস্থ মুসলিম বিষয়ক সেক্রেটারি মাওলানা রায়হান উদ্দিন, সহযোগী দাওয়া বিষয়ক সেক্রেটারি শাইখ ইসহাক বিন ইরশাদ মাদানী, শুব্বান সভাপতি শাইখ আব্দুল্লাহিল হাদী, শুব্বানের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেয আশিক বিন আশরাফসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৮৪ জন কাউন্সিলর বৃন্দ
কাউন্সিলরের উপস্থিতিতে যথাক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হোন অধ্যক্ষ সাইফুদ্দীন ইয়াহিয়া ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন শাইখ আব্দুল খবির মাদানী।

