• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে সরকারি খালের পাড়ের মাটি কেটে নিল ভূমি খেকো দূর্বৃত্তরা 

     swadhinshomoy 
    22nd Nov 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা নতুন পাড়া করতোয়া সরকারি খালের পাড়ের মাটি কেটে নিয়ে গেছে মাটি খেকো দূর্বৃত্তরা।

    গত ২১ নভেম্বর শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে সরকারি খাস খতিয়ান ভুক্ত সম্পত্তির মাটি কেটে অন্যত্র বিক্রি করেছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়,রাতের অন্ধকারে এক্সেলেটর ( বেকু) মেশিন দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক যোগে মাটি বিক্রি করছে মাটি খেকো রহুল।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯ টার দিকে ৪ থেকে ৬ জনের একটি দল এ মাটি কাটায় অংশগ্রহণ করেন। খালের পাড় কেটে জমি তৈরির প্রস্তুতি করছেন কফিল উদ্দিন ভূইয়া এমন অভিযোগ এলাকাবাসীর।

    এলাকার বাসিন্দা মুসলিম শিকদার বলেন, রাতের অন্ধকারে কে বা কারা মাটি কাটছে তা জানি না। ঘুড়কা ইউনিয়নের সহকারী ভূমি মনছুর আলী মুঠোফোনে বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টা অবগত হয়েছি, এখন মাটি কাটা বন্ধ আছে। সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করবো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30