• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ওসমান হাদীকে গুলি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও দোয়া 

     swadhinshomoy 
    13th Dec 2025 11:52 am  |  অনলাইন সংস্করণ Print

    আবদুল আল শাহিদ খান, ববি প্রতিনিধি

    জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সুস্থতা কামনা করে দোয়া করেছেন শিক্ষার্থীরা।

    শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আয়েজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সন্ধ্যা ৬টায় শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে দোয়া করেন শিক্ষার্থীরা। দোয়া শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গেট দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান। এবং সমগ্র দেশের আইনশৃঙ্খলবাহিনীকে অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে দমনে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
    বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, এক হাদী হসপিটালে লক্ষ হাদী বাহিরে, ভারতীয় আগ্রাসন ভেঙ্গে দেও গুড়িয়ে দেও, গোলামী না আজাদী আজাদী-আজাদী, দিল্লি না ঢাকা ঢাকা-ঢাকা প্রভৃতি স্লোগান দেন।

    বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ” জুলাইয়ের কন্ঠস্বর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রাজপথের সহযোদ্ধা ওসমান হাদীকে টার্গেট কিলিংয়ের যে চেষ্টা তা আমরা কঠোর ভাবে প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশ পন্থি সকলে মিলে আমরা এই টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্রে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ইন্টেরিমকে এর জন্য কঠোর জবাব দিতে হবে।”

    ছাত্রদলের ববি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর বলেন, ৫ আগস্টের পরে আমরা সব দল-মত নির্বিশেষে একহয়ে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি সেটাকে প্রতিহত করতে ভারতীয় ইন্ধনে একটা গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন – “৫৬ হাজার বর্গ মাইলের শ্রেষ্ঠ কমান্ডার ওসমান হাদিকে হত্যার এই অপচেষ্টার আমরা দাঁত ভাঙ্গা জবাব দিবো। বাংলাদেশে কোনো আধিপত্যবাদ আর চলবে না। পাশের দেশকে আমরা হুশিয়ার করি দিচ্ছি, প্রশাসনের সাথে আতাত করে জুলাই উত্তর বাংলাদেশে অস্থিরতা চালানোর অপচেষ্টা করলে আমরা জুলাই যোদ্ধারা তা মেনে নিবো না।”
    ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, “বাঙ্গালী জাতী তিতুমীর, হাজি শরিয়তুল্লাহ ও ওসমান হাদির উত্তরসূরী। এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কন্ঠস্বরকে দমানো যাবে না, আমাদের মধ্যে থেকেই অসংখ্য হাদির জন্ম হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031