গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।২২ ডিসেম্বরে সোমবার দুপুর ২ টায় উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সনাতন পাহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী। এছাড়া ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তপু পাহান,সনাতন পাহান, রূপবতী রাণী, মমতা লাকড়া প্রমুখ। ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির বক্তাগন প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন,তারা এখনও পিছিয়ে আছে,কেন পিছিয়ে থাকবে।তারা কি করলে এগিয়ে যাবে, সেটা আপনি অভিভাবক হয়ে দিকনির্দেশনা দিবেন।ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি আর পিছিয়ে থাকতে চায় না।তারা আরো বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।বিশেষ করে নারীরা অনেক পিছিয়ে থাকে।তবে তারা আর পিছিয়ে থাকতে চায়না জানিয়ে প্রধান অতিথিকে বলেন,শিক্ষার ক্ষেত্রে তাদের সন্তানেররা অনেক পিছিয়ে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ কম থাকে।আর যারা বিশ্ববিদ্যালয় সুযোগ হয় পায়,তাদের পড়াশোনাসহ যেন আবাসিক সুবিধা নিশ্চিত করা হয়। প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তাঁর বক্তব্যের প্রথমেই ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর সুন্দর আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি রাজনীতিতে আসার পর এ এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের নিয়ে কখনো কথা বলতে দেখিনি।কিন্তু বলেছি,জাতীয় ভাবে বলেছি।কারণ আপনাদেরকে উন্নত না করলে বাংলাদেশ পিছিয়ে যাবে।তাই আপনাদের বাদ দিয়ে কিছু করতে গেলে সফল হওয়া যাবে না।মোট কথা ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকজনকে উন্নত করতে হবে।প্রধান অতিথি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,মানুষকে ভালোবাসা দিতে হবে,আর্থিক স্বচ্ছলতা ও শিক্ষার নিশ্চয়তা দিতে হবে।কারণ শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শিক্ষা প্রসারের মাধ্যমেই সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন সম্ভব এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ।তিনি বলেন,আপনারা বছরে ৪-৫ মাস বেকার থাকেন।এই বেকার সময় টুকু আপনাদেরকে নিয়ে ভাবতে হবে।তাহলেই আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা করাতে পারবেন।আর আপনাদের মধ্যে যারা মেধাবী সে সকল শিক্ষার্থীদের দায়িত্ব নিলাম এবং সরকারি সহয়তার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না,শতভাগ সরকারি সুবিধা পাবেন।
তাদের উদ্দেশ্য ফজলে হুদা বাবুল আরো বলেন, আপনাদের অনেক প্রতিভা আছে,আপনাদের সাংস্কৃতিক যে সৃজনশীলতা এটা বিকশিত করার জন্য যা করার প্রয়োজন সেটাই করা হবে।এজন্য আপনাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষা সংরক্ষণ করতে হবে।আর এ জন্য এলাকায় ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করা হবে।যেখানে আপনাদের ভাষার চর্চা হবে। প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আপনাদের ভালোবাসা পেতে চাই,সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমরা যেন সবাই বলতে পারি এই বাংলাদেশ আমাদের সকলের।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান বিএনপির এ নেতা।এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সাবিত্রী পাহান, প্রিয়ন্তী কুজুর, মমতা লাকড়া, সুমিত্রা রাণী, সংগীতা রাণী।এসময় এ সংগঠনের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আগত ক্ষুদ নৃ গোষ্ঠী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এবং সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

