• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র আনন্দ মিছিল 

     swadhinshomoy 
    23rd Dec 2025 1:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

    সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপি’র সভাপতি মো: অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, সেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান সহ অন্যান্যরা।

    এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে নানা স্লোগান মুখরিত হয়ে শহর জুড়ে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031