এস এম অপু,মানিকগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের অংশগ্রহনে জুনিয়র উপবৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ই ডিসেম্বর রবিবারবেলা ১০ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্যানু কেন্দ্রে ১৭টি বিদ্যালয়ের ৩৫২ জন জুনিয়র স্কুল পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণের মধ্য দিয়ে জুনিয়র উপবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয় ।
উল্লখ্য,বিগত কয়েকবছর নানা কারণে নেওয়া হয়নি এমন উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ প্রতিযোগিতামূলক উপবৃত্তি পরীক্ষা এবং এবছর থেকে পূর্নরায় ধারাবাহিকতায় জুনিয়র উপবৃত্তি পরীক্ষা নেওয়াতে শিক্ষার মানদণ্ড ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা বাড়তে সহায়তা কার্যকরী পদক্ষেপ এমনটিই সুশীল সমাজ ও বিশ্লেষকদের মন্তব্য।
অবিভাবকেরা বলছে,শিক্ষার মানদন্ড ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে মূলত জুনিয়র উপবৃত্তি পরীক্ষা হয়ে থাকে।
এমন উদ্যোগ নেওয়াতে সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

