• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাস-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল দুজনের 

     swadhinshomoy 
    28th Dec 2025 11:43 am  |  অনলাইন সংস্করণ Print

    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি সাকিব হাসান নাইমঃ

    দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ট্রাক্টর চালকের ড্রাইভারের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টরচালক জুহিন (২৩) দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা।

    স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টরচালক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে অপরজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছ

    তনি আরও বলেন, দুর্ঘটনায় পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। যথাযথ আইনিব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031