• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান ১৮ লাখ টাকা জরিমানা আদায় 

     swadhinshomoy 
    28th Dec 2025 11:52 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

    ২৭/১২/২৫ তারিখ শনিবার পরিচালিত অভিযানে পরিবেশ আইনের লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ধারায় ৯ টি ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার জরিমানা আদায় করা হয়।

    রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

    উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। সহযোগিতা করেন রায়গঞ্জ থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকৃত ইটভাটা গুলো শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকস ১ লাখ, বাশাইলের মেসার্স বাবলু ব্রিকস ১ লাখ ৬০ হাজার, মোজাফফরপুরের মেসার্স স্টার ব্রিকস ১ লাখ ২০ হাজার, মোজাফফর পুরের মেসার্স নবাব ব্রিকস ৮০ হাজার, রাজাপুরের মেসার্স শিমু অরিন ব্রিকস ৩ লাখ, ভূইয়াগাঁতীর মেসার্স হিরো ব্রিকস ৩ লাখ ট,সারুটিয়ার মেসার্স এইচ এস ব্রিকস ২ লাখ ৫০ হাজার, নিঝুড়ির মেসার্স আর কে বি ব্রিকস ৩ লাখ সেনগাঁতীর মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকস ২ লাখ টাকা মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031