• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরে বিজিবির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

     swadhinshomoy 
    28th Dec 2025 12:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবি রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র উদ্যোগে যশোর সদর উপজেলার রেলস্টেশন ও বেনাপোল এলাকায় গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

    এরই ধারাবাহিকতায় গত রাতে রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় যশোর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ উপস্থিত থেকে প্রায় ২০০ জন গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

    বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

    বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানবিক এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031