• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণতন্ত্রের জননী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম এর শোক প্রকাশ 

     swadhinshomoy 
    30th Dec 2025 2:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল করিম আমিন,নোয়াখালী কোম্পানিগন্জ বসুরহাট:

    বাংলাদেশের সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রি বিএনপি চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
    ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন…..
    আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৫ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম।
    এক শোকবার্তায় বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশর রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র।
    যার দেশপ্রেম ছিলো আপোষহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বাংলাদেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। সাধারণ একজন গৃহবধূ থেকে হয়েছেন আপোষহীন নেত্রী, দেশ মাতা,একজন সফল প্রধানমন্ত্রি।দেশ ও দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে বার-বার কারা বরণ করেছেন কিন্তু দেশের মানুষকে ছেড়ে যাননি, অন্যায়ের সাথে আপোষ করেননি।মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশের উন্নয়নের পরতে পরতে রয়েছে বেগম খালেদা জিয়ার ছোঁয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারিয়েছে।একজন মহীয়সী নারীকে হারিয়েছে। একজন সংগ্রামী আপোষহীন নেত্রীকে হারিয়েছে। একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিকে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার শূন্যতা শতবর্ষে পূরণ হওয়ার নয়।
    আমি গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার বিদাহী আত্নার মাগফিরাত কামনা করছি, শোকাভিভূত পরিবার আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষী, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।
    দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি, মহান আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031