মোহাম্মদ ওসমান/নাইক্ষ্যংছড়ি/বান্দরবান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে,এ উপলক্ষে গতকাল ৩০ ডিসেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ, নানান কর্মসূচির মধ্যদিয়ে শোক প্রকাশ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা সদস্য নুরুল আলম কোম্পানি
আরও উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ আরও উপস্থিত বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর আরও উপস্থিত ছিলেন উপজেলার যুবদলের সভাপতি আবু সুফিয়ান সহ উপজেলা বিএনপির বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা- কর্মীবৃন্দ,দোয়া মাহফিলে বক্তাগণ বলেন,বাংলাদেশের সংসদীয় গনতন্ত্রের পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য, বিশেষ করে বাংলাদেশ নারী ক্ষমতায়ন,নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন ও তৃণমূল পর্যায়ে উন্নয়নে যে ধারা তিনি সূচনা করেছিলেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আত্মার মাগফেরাত কামনা করেন।

