মোঃ আতিকুল ইসলাম
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে পা রাখা। এসেই তিনি নেমে পড়েছেন স্বামীর জন্য প্রচারণায়। গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন স্বামীর জন্য। চষে বেড়াচ্ছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল। আর নববধূকে দেখতে পেয়ে খুশি ভোটাররা।
এই নববধূ হলেন শ্যামলী সুলতানা জেদনী। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আবদুল হান্নান মাসউদের সহধর্মিণী তিনি। গত ৫ ডিসেম্বর পারিবারিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। শ্যামলী এনসিপির অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
বিয়ের পর গত সোমবার প্রথমবার হাতিয়ায় শ্বশুরবাড়িতে এসেছেন শ্যামলী। শ্বশুরবাড়িতে বেড়ানোর পাশাপাশি স্বামীর জন্য ভোটারদের কাছে দোয়াও চাইছেন তিনি।

