• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উখিয়ার মরিচ্যা বাজারে চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর, বাধা দিতে গেলে এনসিপি নেতার ওপর সশস্ত্র হামলা 

     swadhinshomoy 
    24th Jan 2026 6:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    উখিয়া প্রতিনিধি : রেজাউল করিম

    উখিয়ার মরিচ্যা বাজারে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় মসজিদের মালিকানাধীন দোকানপাটে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ভাঙচুরে বাধা দিতে গেলে বিএনপির মঞ্জুর মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উখিয়া এনসিপির সংগঠক রফিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় সূত্র জানায়, শনিবার মরিচ্যা বাজারে একটি প্রভাবশালী চক্র দোকানিদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কেন্দ্রীয় মসজিদের দোকানগুলোতে ভাঙচুর চালায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে এনসিপি সংগঠক রফিকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

    হামলায় রফিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

    এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ। স্বৈরাচারের দালালরা এখনও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

    ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

    এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031