• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই। – ফেনীতে আবদুল আউয়াল মিন্টু 

     swadhinshomoy 
    27th Jan 2026 5:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
    ফেনী-০৩, (সোনাগাজী- দাগনভূঞা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বিএনপিকেই প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করতে বিএনপির বিকল্প নেই।

    আজ মঙ্গলবার ২৭ জানুয়ারী ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুরে পথসভায় এ মন্তব্য করেন।

    তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। কারণ, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় না পেয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক যাচাইবাছাই করে যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপিকে বিজয়ী করুন।

    পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল উদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ও বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031