মোঃ তৈয়ব, কক্সবাজার:
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামাবাদ দারুসসালাম দাখিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর ২০২৬ সম্পন্ন হয়েছে।
২৮ জানুয়ারী ২৬ বুধবার সকালে ৫ টি বাসে করে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বার্ষিক শিক্ষা সফর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
যাত্রা কালে অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীরা তাদের স্বাগত জানান।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোজাহের আহমদ ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নূরুল আলমের নেতৃত্বে যাত্রা বার্ষিক শিক্ষা সফরে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন হাফেজ আহমদ জুনাইদ ও রিদওয়ান সিফাত।
ইসলামাবাদ ৮নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার হাফেজ মুহাম্মদ নাঈমুল ইসলাম, শিক্ষা পরিচালক মনির আহমদ, ইসমাইল খালভী, সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাশেম, মাষ্টার আব্দুর রহিম, ওয়ালিদ মাহমুদ, শাহ্ আলম, রফিকুল ইসলাম, মোঃ ইউসুফ সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ বাদে ১৭০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
দারুসসালাম দাখিল মাদ্রাসার সহ-সুপার সাংবাদিক হাফেজ মুহাম্মদ তৈয়ব জানান, ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ কমাতে, পড়ালেখায় মনোযোগী হিসেবে গড়ে তুলতে বার্ষিক শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে তারা পারস্পরিক সহযোগিতা, ত্যাগ, সহমর্মিতা ও সৌহার্দ্যতা শিখে। যা ছাত্র জীবন, ব্যক্তি ও পারিবারিক জীবনের সহায়ক হিসেবে কাজ করে।
কক্সবাজারের দ্বিতীয় বৃহত্তম সী বীচ ইনানীস্থ পাটুয়ারটেক নামক স্থানে যাত্রা বিরতি দিয়ে ছাত্রদের ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এরপর নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের উন্মুক্ত ঘোরাঘুরি শেষ করে মাদ্রাসার উদ্দেশ্য রওয়ানা হয়ে রাত ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছেন।
মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নূরুল আলম বার্ষিক শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

