• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঈদগাঁওতে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

     swadhinshomoy 
    29th Jan 2026 1:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ তৈয়ব, কক্সবাজার:

    কক্সবাজার জেলার ঈদগাঁওতে এক এসএসসি পরীক্ষার্থী রহস্যজনক মৃত্যু হয়েছে।

    ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ঈদগাঁও বাস স্টেশনের গরুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলেন ভিন্ন কথা। প্রশাসন বলছে, তদন্তের পূর্বে মন্তব্য করা সঠিক হবেনা।

    আত্মহত্যা বা অন্য কিছু যাই হোক না কেন, তার লাশের পাশে পাওয়া যায় একটি সুইসাইড নোট। তাতে সে এরিন নামের এক সহপাঠীর নাম উল্লেখ করে লিখে যে, ওই বান্ধবী কিভাবে তাকে ক্যারেক্টারলেস বা চরিত্রহীনা বলেছে।

    নিহত শিক্ষার্থী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চলতি সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিজ্ঞান শাখায় তার রোল নম্বর ছিল ৩৮। ঘটনার দিনও সে বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সাথে বিশেষ ক্লাসে অংশ নিয়েছিল।

    তার নিজ বাড়ি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মোহানবিলা বলে জানা যায়। তার পিতা ও বড় ভাই সৌদি প্রবাসী। বর্তমানে তারা গরুর বাজার এলাকা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করে আসছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার সহ পুলিশ দল নিহতের বাড়িতে যান। উক্ত বিদ্যালয়ের গণিতের শিক্ষক আব্দুল খালেক মিশু জানান, আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুট লিখে রাখে। তাতে সে এক বান্ধবীর নাম উল্লেখ করেছে। ওই বান্ধবীও একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। একই স্কুলের সহকারী শিক্ষক নুরুল কবির, মোজাম্মেল হক, মোঃ আলম সহ অন্যান্য শিক্ষকরা খবর পেয়ে তার বাড়িতে যান।

    সংঘটিত ঘটনার ব্যাপারে ঈদগাঁও থানার ওসি জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত না পাওয়া পর্যন্ত আত্মহত্যার সঠিক কারণ জানানো সম্ভব নয়। লাশ এখনো থানায় রয়েছে। লাশ ময়না তদন্ত হতে আরও সময় লাগবে বলে জানা যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031