রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় লামচর ইউনিয়নের দাসপাড়া পোলের গোড়া বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।
হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারী আজ লামচর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রামগঞ্জের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির পরিকল্পনা তুলে ধরছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি ডা: আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল কাইযুম, ৬নং লামচর ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের শরিফ,সেক্রেটারি মোহাম্মদ হোসাইন-সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

