রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আসন্ন নির্বাচনে কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির জনাব নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী জনাব মাহবুব আলম। বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে আইন-কানুন মেনে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

