• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ডা. মো. ফখরুদ্দিন মানিক 

     swadhinshomoy 
    07th Feb 2026 2:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
    ফেনী-০৩, সোনাগাজী দাগনভূঞা আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন, ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। ১১ দলীয় জোট দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে দূর্নীতিকে চিরতরে বন্ধ করে দিব, শুধুমাত্র দূর্নীতি বন্ধ হলে উন্নয়ন গুনেও শেষ করা যাবেনা।

    আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নস্থ আমির উদ্দিন মুন্সীর হাট বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ সব কথা বলেন।

    মানিক আরো বলেন, যারা গণভোটে না এর পক্ষে প্রচারণা চালিয়েছেন, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না। তারা ৫ ই আগস্টে ১৪০০ শহীদের রক্ত এবং পুঙ্গুত্বকে অস্বীকার করতে চায়। তারা চায় না এদেশের মানুষ সগৌরবের মাথা উঁচু করে বেঁচে থাকুক। গোলামির জিঙ্গির পরে বেঁচে থাকতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই তারা না ভোটের পক্ষে কথা বলছে, নাকে না বলুন।

    দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি আব্দুর রহীম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা, আমিরাবাদ ইউনিয়নের আমির মাওলানা খুরশিদ আলম, নবাবপুর ইউনিয়নের আমির মাওলানা জিয়া উর রহমান, আমিরাবাদ ইউনিয়নের সাবেক শিবির নেতা মেজবা উদ্দিন এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728