• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হলদিয়াপালংয়ের পাতাবাড়ী বাজার স্টেশনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা—দাঁড়িপাল্লার বিজয়ে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার 

     swadhinshomoy 
    07th Feb 2026 4:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    উখিয়া প্রতিনিধি | রেজাউল করিম

    উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী বাজার স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১১দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

    পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “আগামী নির্বাচন হবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলা থেকে মুক্ত করতে হবে। অতীতে আমাদের দায়িত্বে থাকা মন্ত্রীরা এক টাকার দুর্নীতিতেও জড়াননি—এটাই আমাদের রাজনীতির পরিচয়।” তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে কোনো ধরনের অন্যায় ও বৈষম্য করা হবে না।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।”
    সভায় আরও বক্তব্য দেন এডভোকেট শাহজালাল চৌধুরী।

    পথসভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি উখিয়া উপজেলা সভাপতি মাওলানা গোলাম আকবর খানসহ এনসিপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১১দলীয় জোটের স্থানীয় নেতৃত্ব।

    নেতারা তাঁদের বক্তব্যে বলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট করতে গিয়ে কেউ যদি মামলা বা হামলার শিকার হন, তবে তাঁদের বিনামূল্যে আইনি ও সাংগঠনিক সহযোগিতা দেওয়া হবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রচেষ্টা চলছে। উখিয়া উপজেলায় পাঁচটি স্থানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদারের কথাও বক্তারা উল্লেখ করেন।

    সভা থেকে আগামী দিনে ডা. শফিকুল ইসলামের নেতৃত্বে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

    পথসভাটি ৪নং ওয়ার্ড, হলদিয়াপালং ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728