মুঃআঃমাঃমানিক
চট্টগ্রাম প্রতিনিধি
আজ হাটহাজারীর ঐতিহাসিক পার্বতী স্কুল ময়দানে ১১-দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে তপ্ত রোদ উপেক্ষা করে হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতি পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
উক্ত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, আল্লামা মামুনুল হক তাঁর তেজস্বী বক্তব্যে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।তিনি বলেন আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ শোষনের বিরুদ্ধে,চাঁদাবাজদের বিরুদ্ধে,ইসলাম ও মানবতার পক্ষে,তিনি আরো বলেন আগামীতে আমরা যদি ভূল করি তাহলে তাহলে আমাদেরকে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে,তাি আগামীতে আমরা আর কোন নতুন জালেম দেখতে চাইনা,তাই আমরা ১১ দলীয় জোটের জোটকে আগামী ১২ তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য সাতকানিয়া চট্টগ্রাম ১৪ সাতকানিয়া আসন থেকে মনোনীত সংসদ প্রার্থী মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী,আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসন থেকে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন,হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা মহানগরী,ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

