• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দাঁড়িপাল্লা বিজয়ী হলে সন্ত্রাস- চাঁদাবাজি বন্ধ হবে ‘ ডাক্তার ফখরুদ্দিন মানিক 

     swadhinshomoy 
    10th Feb 2026 4:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি’ফেনী:
    ফেনী-০৩, সোনাগাজী দাগনভূঞা আসনে জামায়াতের ইসলামি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ ফখরুদ্দিন মানিক বলেছেন ‘আমরা দূর্ণীতি করিনা। কাউকে দূর্ণীতি করতেও দেবো না। সকল প্রকার সন্ত্রাস- চাঁদাবাজি ও সরকারি অফিস-আদালতে ঘুষ লেনদেন করতে দেবোনা’।

    দাঁড়িপাল্লা বিজয়ী হলে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে জুলুমের শিকার হতে হবে না। তাহলেই এ জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা।মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।
    সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকালে দাগনভূঞার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে এই জনপদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।এখনকার সমস্যাগুলো চিহ্নিত করেছি।এবার দেশব্যাপী দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে।একপক্ষ এ গণজোয়ার দেখে মা-বোনদের ভয়ভীতি প্রদর্শন করছে। কেন্দ্র দখলের পায়তারা ও হুমকি-ধমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে।কোনো কিছুই এবার ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিজয় ঠেকাতে পারবেনা।

    জনসভায় বিশেষ অতিথিরবক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান,ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

    মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, আমি কিছু বলতেই পারিনা। লুটেরা, চোর, চাঁদাবাজদের নিয়ে কথা বলতে পারিনা। প্রতিপক্ষের প্রার্থী ভোট চাওয়ার চেয়ে বেশি বিষেদগার করছেন। ছোট কলিজা দিয়ে রাজনীতি করবেনা কীভাবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারনে আপনার জ্বলে।

    দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা এনসিপির সমন্বয়ক জাহিদুল ইসলাম সৈকত, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল,দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728