সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। তিনি পিতৃকুল ও মাতৃকুলের দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ পরিচালনা করতে পারবেন। দেশ পরিচালনায় তারেক রহমান ছাড়া আর কারো অভিজ্ঞতা নাই। তাই ১২ তারিখের নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। তারেক রহমানকে ক্ষমতার বসাতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সোমবার বিকালে ফেনীর সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে। কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সবাইক সজাগ থাকতে হবে।
তিনি বলেন, এবার ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন। জীবনের বাকি সময়টুকু আপনাদের সঙ্গে কাটাতে চাই। লালপুলে ফ্লাইওভার নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সংযোগ, সেচ ব্যবস্থা, খাল খনন, একটি মহিলা কলেজ নির্মাণ, সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু রাস্তা-ঘাট ও চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করা হবে।
তিনি বলেন, আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা করা হবে। এলাকার উন্নয়ন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান মিন্টু। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিির সদস্য অ্যড. শাহানা আক্তার শানু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী হাবীব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর , জেলা যুবদলের আহবায়ক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতব সালাহ উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান, দাউদুল ইসলাম মিনার চেয়রাম্যান, হাবিব উল্যাহ পারভেজ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নুর, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ প্রমূখ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মান বাঁচাতে ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেছেন দলের নেতাকর্মীরা।

