• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে করতে রিটার্নিং কর্মকর্তাকে স্বারক লিপি প্রদান 

     swadhinshomoy 
    11th Feb 2026 6:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    ২৭৯৷ চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের দাড়ি পাল্লার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল স্থগিত রাখার বিষয়ে আপিল বিভাগের আদেশ সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
    বুধবার ১১ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসক ও ফটিকছড়ি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আদেশের অনুলিপি জমা দেন নুরুল আমিনের লিগ্যাল এইড টিমের সদস্য ও নির্বাচনী প্রধান এজেন্ট অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম।
    লিগ্যাল টিম সূত্রে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নং–৪৪০/২০২৬ (ইং) মূলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল স্থগিত রাখার আদেশ প্রদান করেছেন। আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক, ফটিকছড়ি সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দিনের নিকট আদেশের কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
    এ সময় লিগ্যাল এইড টিমের সদস্যরা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ বাস্তবায়ন করা নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সাংবিধানিক দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আদালতের নির্দেশনা প্রতিপালন জরুরি। সে কারণেই আমরা আনুষ্ঠানিকভাবে আদেশের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি, যাতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়।”
    তারা আরও দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, আইনের শাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ফলাফল কার্যকর না করার বিষয়ে আইনগত অবস্থান সুস্পষ্ট রয়েছে বলেও জানান তারা।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728