• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে বিপুল ভোটে বিএনপির ইয়াসের খান চৌধুরীর ঐতিহাসিক বিজয় 

     swadhinshomoy 
    14th Feb 2026 11:28 am  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি, এম, হুমায়ুন কাদির
    নান্দাইল উপজেলা প্রতিনিধি
    নান্দাইল উপজেলার ময়মনসিংহ-১৫৪ (নান্দাইল-৯) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।
    নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,২১,২৭৩ জন। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
    আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ইয়াসের খান চৌধুরী ৮৫,৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মনোনীত প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম (ফুলকপি প্রতীক) পান ৭০,১৫২ ভোট।
    অন্যান্য প্রার্থীদের মধ্যে—
    গণফোরাম প্রার্থী মোঃ লতিফুর বারী (উদয়মান সূর্য) – ২৪৩ ভোট
    ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সাইদুর রহমান – ৫,৫০১ ভোট
    জাতীয় পার্টি প্রার্থী হাসনাত মাহমুদ (লাঙ্গল) – ৭৭৩ ভোট
    স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী (হাঁস মার্কা) – ৩০,২০৮ ভোট
    ফলাফল ঘোষণার পর নান্দাইলজুড়ে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। সমর্থকরা বিজয় মিছিল বের করেন এবং ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেন।
    বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় ইয়াসের খান চৌধুরী নান্দাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় জনগণের—তিনি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির নান্দাইল গড়ে তুলতে কাজ করবেন। তার এ জয়ে সমর্থকদের মাঝে নতুন আশা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728