• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ 

     swadhinshomoy 
    14th Feb 2026 1:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর উপজেলা প্রতিনিধি:
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

    নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১৫৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (পোস্টাল ব্যালটসহ) কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৯ হাজার ৬৯২।

    ফলাফল ঘোষণার পর মুরাদনগরের বিভিন্ন এলাকায় কায়কোবাদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা বিজয় মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই আসনে এত বড় ব্যবধানে বিএনপির জয় স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তবে পরাজিত প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনটি দীর্ঘদিন ধরেই কায়কোবাদের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ষষ্ঠবারের এই বিজয়ের মাধ্যমে তিনি আবারও এলাকায় নিজের শক্ত অবস্থান বজায় রাখলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728