• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হলেন হান্নান মাসউদ 

     swadhinshomoy 
    14th Feb 2026 2:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আতিকুল ইসলাম
    হাতিয়া ( নোয়াখালী ) প্রতিনিধি

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে জয় পেয়েছেন আবদুল হান্নান মাসউদ। তিনি ১১ দলীয় জোটের হয়ে জাতীয় নাগরিক পার্টি-র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৯১ হাজার ৮৯৯ ভোট লাভ করে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

    নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন হান্নান মাসউদ।

    নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা অনুযায়ী, তার জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো সংসদ প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

    হান্নান মাসউদ জুলাই গণ–অভ্যুত্থানের সময় সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন এবং শাপলা কলি প্রতীক নিয়ে ১১–দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

    হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তিনি আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস এবং ঢাকায় ডিজিল্যান্ট গ্লোবাল নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তার বাৎসরিক আয় ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা ১ হাজার ৫৫ টাকা। এছাড়া বন্ড ও ঋণপত্রে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য এক লাখ টাকা।
    ব্যক্তিগত জীবনে হান্নান মাসউদ ১৯ সেপ্টেম্বর ধানমন্ডির তাকওয়া মসজিদে শ্যামলী সুলতানা জেদনী-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    হান্নান মাসউদের এই জয় শুধুমাত্র বয়সের কারণে নয়, বরং দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে তার পদার্পণ রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728