• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর 

     swadhinshomoy 
    14th Feb 2026 6:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    আতিকুল ইসলাম
    হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

    নোয়াখালীর হাতিয়ার বিএনপির অফিস ভাঙচুর এর অভিযোগ পাওয়া গেছে। বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্ৰামের আলাদি বাজারে বিএনপির এই ভাঙচুর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

    শুক্রবার রাত নয়টার দিকে এনসিপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বিএনপি নেতাদের অভিযোগ, গভীর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান। রাতে এনসিপির বিজয় মিছিল থেকে এই হামলা করা হয়।

    বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, “এটি এনসিপির পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে আমাদের ভয় দেখাতেই এই ভাঙচুর করা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

    তবে এ বিষয়ে উপজেলা জাতীয় নাগরিক পাটির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, আমাদের কোন লোক এই ঘটনায় জড়িত নয়। আমরা কোন সহিংসতা সমর্থন করি না। অন্য দিকে তারা বিভিন্ন জায়গায় এনপিপির কর্মীদের ওপর হামলা করছে।

    হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, গত দু’দিন বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাংচুর ঘটনা ঘটে। এতে বিএনপি ও এনসিপি নেতা কর্মীরা পরস্পর জড়িত। বিএনপির অফিস ভাঙচুর এর বিষয়টি কেউ আমাকে জানায়নি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

    এই দিগে ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার এলাকায় টহল দিচ্ছে।

    এছাড়া শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজারে বিএনপির নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির সালা উদ্দিন, নবির, আলা উদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসান নামে ৫ জন আহত হয়। ঘটনার পরপরই সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের আহাজারিতে তাৎক্ষণিক জরুরী বিভাগে হৃদয়বিদারক পরিবশ সৃষ্টি হয়। পরে তাদেরকে দেখ যান ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতা কর্মীদের দায়ী করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728