• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনীতে তিন আসনে বিএনপির জয়: মন্ত্রিসভায় মুন্সি রফিকুল ইসলাম মজনুকে দেখতে চায় 

     swadhinshomoy 
    15th Feb 2026 12:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    জিয়াউল হক পাটোয়ারী, ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি।
    ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিজয়ে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের ঢেউ।
    জেলার গুরুত্বপূর্ণ ফেনী-১ আসন, যা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত, সেখান থেকে এবার নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল ইসলাম মজনু। তাঁর বিজয়কে দলীয় নেতাকর্মীরা সাংগঠনিক ঐক্য ও তৃণমূলের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।
    অন্যদিকে ফেনী-২ (সদর) আসন থেকে বিজয়ী হয়েছেন ভিপি জয়নাল আবেদীন এবং ফেনী-৩ আসনে জয় পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। তিনটি আসনেই বিএনপির প্রার্থীদের জয় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে।
    বিশেষ করে ফেনী-১ আসনকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা এখন মন্ত্রিসভা কেন্দ্রিক। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে মুন্সি রফিকুল ইসলাম মজনুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে ফেনীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
    ফেনী-১ আসনের নেতারা বলেন,ফেনী ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্ত ঘাঁটি। এবারের নির্বাচনে তিন আসনে জয় সেই অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো জেলা ফেনী থেকে কেউ কি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, সেটিই সময়ই বলে দেবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728