• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্রগ্রাম থেকে চুরি হওয়া ট্রাকের খন্ডাংশ সোনাগাজী যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় সোনাগাজীর যুবদল নেতা বহিষ্কার 

     swadhinshomoy 
    16th Feb 2026 6:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধি, ফেনী :
    ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের সোনাগাজীর বাড়িতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ট্রাকের খন্ডিত অংশ উদ্ধারের ঘটনায় যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর কে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

    গতকাল রবিবার রাতবর চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মকর্তারা গোপনীয় তথ্যের ভিত্তিতে ওই যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খন্ডিত অংশ উদ্ধারের পর আজ সোমবার দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ তাকে বহিষ্কারের চিঠি প্রেরণ করা হয় ।

    জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা বঙ্গ ও দলের নীতি-আদর্শ অসংগতি পরিপন্থী নানা অনাচারের কারণে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হলো।
    জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

    চুরি হওয়া গাড়ির মালিক মোঃ হারুন মিয়া জানান, নির্বাচন পূর্ব গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাতে ট্রাকটি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর অভিযোগের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাড়ির ড্রাইভার কে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে গতকাল সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ট্রাকের খন্ডিত অংশ দেখতে পাওয়া যায়। এবং চিহ্নিত করা হয়। পরবর্তীতে আজ সকাল বেলা আরো অভিযান পরিচালনা করে পরিত্যক্ত স্থান ও পুকুর থেকে ট্রাকের বেশ কিছু খন্ডিত অংশ তুলে আনা হয়।

    এ বিষয়ে যুবদল নেতা ইমাম হোসেন কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমরা ওই বাড়িতে গত ১৭ বছর বসবাস করি না। পরিত্যক্ত বাড়িতে কে বা কারা রেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    মামলার দায়িত্ব রত চট্টগ্রাম ইপিজেড থানা এস আই আল আমিন মিয়া জানান, এটি নির্বাচনের পূর্বে গত ৮ তারিখে চট্টগ্রাম থেকে গাড়িটি চুরি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায়, গাড়িটি চট্টগ্রাম থেকে ফেনীর লাল পোলে নিয়ে আসা হয়। সেখান থেকে গাড়িটি সোনাগাজীর ছাড়াই কান্দি গ্রামের এই বাড়িতে এনে, কেটে টুকরো টুকরো করে বিক্রি করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আমরা আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।

    উল্লেখ্য, যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জসিম চেয়ারম্যানের ছোট ভাই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728