• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধা-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ 

     swadhinshomoy 
    28th Feb 2026 4:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মহিবুল্লাহ মেহেদী
    গাইবান্ধা প্রতিনিধি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি আরও দুটি আসন ‘ঢাকা-৬ ও ঢাকা-৭’ নিয়েও নির্বাচনি অনিয়মের অভিযোগ দাখিল করেছে।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট তিনটি আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট ও নির্বাচনি নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

    এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিনে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিচারপতি মোঃ জাকির হোসেন-এর নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

    উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে এবং গেজেট জারি হয়নি। এর মধ্যেই নতুন করে তিনটি আসনের ফলাফল ঘিরে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728