• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অনুমোদনহীন কসমেটিকস বিক্রয়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমান 

     swadhinshomoy 
    28th Feb 2026 4:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইয়ামিন
    প্রতিনিধি বাঞ্ছারামপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া
    বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভেজাল, মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র প্রতাপগঞ্জ বাজার শপিং মার্কেট-এ এ অভিযান পরিচালিত হয়।
    বিএসটিআই’র প্রসিকিউশন টিম বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে তদারকি চালিয়ে কসমেটিকস সামগ্রীর মান, মোড়ক, উৎপাদন তথ্য, অনুমোদন সনদ এবং সংরক্ষণ পদ্ধতি যাচাই করে। অভিযানে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ও বিক্রয় নিষিদ্ধ কসমেটিকস পণ্য মজুদ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
    অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত পণ্যের বেশিরভাগের গায়ে বিএসটিআই অনুমোদনের চিহ্ন ছিল না। কিছু পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের সঠিক তথ্য উল্লেখ ছিল না, আবার কিছু পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
    প্রমাণিত অপরাধের ভিত্তিতে ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল অনুমোদনহীন কসমেটিকস পণ্য তাৎক্ষণিকভাবে বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের পণ্য মজুদ না রাখার বিষয়ে সতর্ক করা হয়।
    বিএসটিআই’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “বাজারে অনুমোদনহীন ও নিম্নমানের পণ্য বিক্রি করে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এসব পণ্য ব্যবহার করে ত্বক, চুল ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728