• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • “রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে লংগদু জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল” 

     swadhinshomoy 
    02nd Mar 2026 12:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি)

    ০১ মার্চ, ২০২৬ ইং রবিবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার উদ্যোগে
    উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে
    বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাওলানা আবুবকর ছিদ্দিকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলামের উদবোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী শামছুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ইউনুছ আল হাবিবী, মোহাম্মাদ আলী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের উপনেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিয়া খান, গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, ইবনেসিনা হাসপাতাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি, ছাধিবিরের উপজেলা সভাপতি, ছাত্র প্রতিনিধি, জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইফতার মাহফিলের আলোচনা সভায় বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাক্তিবর্গকে নিয়ে এমন একটি সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য প্রথমেই  উপজেলা জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই। আমরা চাই দল, মত, জাতি নির্বিশেষে সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করতে আমাদের লংগদু গড়ে তুলব।

    সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন বলেন আমরা চাই আমাদের উপজেলা প্রতিটি মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই একতাবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করে পিছিয়ে পড়া এই দুর্গম এলাকাকে উন্নতির পথে নিয়ে যেতে, আমরা চাই সকলে শৃঙলাপুর্ন পরিবেশে শান্তিতে বসবাস করুক।
    তিনি আরো বলেন, এই পবিত্র মাহে রমজানের যে শিক্ষা তা যেন আমরা গ্রহন করে আমাদের বাস্তব জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তায়ালা আমাদের সে তাওফিক দান করেন।

    পরিশেষে মোনাজাত পরিচালনা করেন গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031