• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সুন্দরবন রেজিমেন্ট 

     swadhinshomoy 
    25th Mar 2026 10:51 am  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিনিধি

    আজ (২৩শে মার্চ) ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস । ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আসছে।

    এই গৌরবময় দিবস উপলক্ষে সুন্দরবন রেজিমেন্টে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ভোরে ফজরের সালাত আদায়ের পর রেজিমেন্টের সম্মানিত কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান, সামরিক প্রশিক্ষকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা এবং ক্যাডেটদের অংশগ্রহণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনসিসির উত্তরোত্তর সাফল্য, দেশের সমৃদ্ধি এবং সকল ক্যাডেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

    পরবর্তীতে ভোরের আলো ফোটার পরে জাতীয় পতাকা উত্তোলন করেন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষকবৃন্দ ও একদল চৌকস ক্যাডেটদল।

    ক্যাডেটগণ শৃঙ্খলাবদ্ধভাবে জাতীয় পতাকার প্রতি গার্ড অব অনার প্রদান করেন।পুরো এই আয়োজনজুড়ে ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে, যা বিএনসিসির আদর্শ ও গৌরবময় ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে প্রতীয়মান হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031