• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সরকারের কাছে তেল থাকলেও সরবরাহ দেওয়া হচ্ছে না : পাম্প কর্তৃপক্ষ 

     swadhinshomoy 
    25th Mar 2026 10:57 am  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিনিধি

    কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ঢাকা–নোয়াখালী মহাসড়কে অবস্থিত লুদুয়া এ. মালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ রেফায়েত হোসেন বলেন, আমার মনে হয় সরকারের কাছে তেল আছে, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না।

    বুধবার (২৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, গত শনিবার সন্ধ্যায় তাদের পাম্পে ডিজেল ও অকটেন দুটিই শেষ হয়ে যায়। এরপর থেকে তারা কোনো গ্রাহককে তেল দিতে পারছেন না। অনেকেই পাম্পে এসে দাঁড়িয়ে থাকেন, মনে করেন ইচ্ছাকৃতভাবে তেল দেওয়া হচ্ছে না। তবে শুধুমাত্র ডিজেল বিক্রির আশায় পাম্প খোলা রাখা হয়েছে, নতুবা বন্ধ রাখতে হতো।

    রেফায়েত হোসেন আরও জানান, তারা যেসব সরবরাহকারীর কাছ থেকে তেল ক্রয় করেন, তারা নির্ধারিত সময়েও তেল পাঠাচ্ছেন না। গতকাল আমাদের তেল পাঠানোর কথা ছিল, কিন্তু তারা পাঠায়নি। আমরা সাড়ে চার হাজার লিটার তেলের জন্য আবেদন করেছি। হয়তো আগামী বৃহস্পতিবার আড়াই হাজার লিটার তেল পেতে পারি, তবে সেটিও নিশ্চিত নয়।

    এদিকে তেল সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা। তারা জানান, ঈদ উপলক্ষে আত্মীয়স্বজনদের বাড়িতে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পাম্পে তেল না থাকলেও বিভিন্ন বাজারে বেশি দামে তেল বিক্রি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

    ভুক্তভোগীরা আশা করেন সরকার দ্রুত এ সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031