• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

     swadhinshomoy 
    07th Apr 2026 5:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল মমিন সরকার নাইম
    রাবি প্রতিনিধি :

    রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে
    রাইড ফর অ্যাওয়ারনেস র‍্যালি ও জনসচেতনতা কর্মসূচি পালিত হয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্যারিস রোড প্রদক্ষিণ করে কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেট হয়ে স্টেশন বাজারে পৌঁছায়। সেখান থেকে চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    টুগেদার ফর হেল্থ, স্টান্ড উইথ সাইন্স এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন হফসার উদ্যোগে রাইড ফর অ্যায়ারনেস শীর্ষক একটি বর্ণাঢ্য র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    র‍্যালি চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে বৈজ্ঞানিক তথ্য ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

    র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় হাফসার স্বেচ্ছাসেবীরা ও রাবি সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    স্বাস্থ সচেতনতায় মো. আহসান হাবিব তার বক্তব্যে, স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞান ও সংহতির ওপর জোর দেন এবং একটি সুস্থ্য ও সবল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    সংগঠনটির সহ সভাপতি রাকিব রায়হান বলেন, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে এই ‘রাইড ফর অ্যাওয়ারনেস’ কর্মসূচিটি পালন করা হয়েছে।

    এসময় সংগঠনটির সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন,বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোরও অগ্রযাত্রা ধারাবাহিক থাকুক, হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে করে আমাদের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক উপায়ে শারীরিক কসরত এর মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930