• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্য 

     swadhinshomoy 
    07th Apr 2026 7:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে পড়ে হাবিবা আক্তার হাসি (১১) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার হাসি সোমবার দুপুরের দিকে বিদ্যালয়ে সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. আলিমুল রাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খেলার সময় দুর্ঘটনাবশত সে পড়ে যায়। আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।” নিহত শিক্ষার্থী হাসির বাড়ি বিদ্যালয়ের পাশেই। তার পিতা হামিদুল ইসলাম। মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930